কোন কোন বিষয় ব্রোকারের পার্টনার পেআউটকে নির্ভরযোগ্য করে তোলে?

পার্টনার কমিশন হার ও পেআউট নির্দেশকারী একটি ডার্ক ড্যাশবোর্ড গ্রিড, যেখানে শতকরা ও ডলারের হিসাবের পাশাপাশি একটি বড় বেগুনি-নীল রঙের পার্সেন্ট চিহ্ন রয়েছে।

নির্ভরযোগ্য পার্টনার পেআউটের মূল কথা একটাই: ঠিক কী প্রত্যাশা করতে পারেন, তা আগে থেকেই জানা। কমিশনের স্বচ্ছ নীতিমালা, পূর্বানুমানযোগ্য পেআউটের সময়সূচি এবং কোনো গোপন শর্ত না থাকা—এগুলোই পার্থক্য গড়ে তোলে। পার্টনারদের ট্রেডিং পরিমাণের নির্ধারিত সীমা, ন্যূনতম সক্রিয় গ্রাহকের শর্ত বা স্বল্পমেয়াদি কোনো ট্রেড আদৌ গণনায় আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় থাকা উচিত নয়।

ব্রোকারের পার্টনার পেআউটের নির্ভরযোগ্যতা কীভাবে যাচাই করবেন?

শুধু বিজ্ঞাপনে দেখানো কমিশনের হার দেখলেই হবে না — সূক্ষ্ম শর্তগুলোও পড়ুন। অনেক ব্রোকার সক্রিয় গ্রাহক সংগ্রহ বা ট্রেডিং স্টাইলের ক্ষেত্রে কঠোর শর্ত জুড়ে দেয়, আর সেই শর্তগুলো দ্রুত আপনার আয়ের পরিমাণ কমিয়ে দিতে পারে।

পেআউটের শর্ত

অনির্ভরযোগ্য পার্টনার পেআউট 

নির্ভরযোগ্য পার্টনার পেআউট 

স্বল্পমেয়াদি ট্রেড

3-5 মিনিটের কম সময়ে বন্ধ হওয়া ট্রেডের ক্ষেত্রে পেআউট বাতিল করা হয় বা কমিশন কমিয়ে দেওয়া হয়।

ট্রেডের সময়কাল যাই হোক না কেন, প্রতিটি অর্ডারের জন্য সম্পূর্ণ কমিশন প্রদান করা হয়।

নতুন গ্রাহকের কোটা

প্রতি 30-90 দিনে 3-8 জন নতুন সক্রিয় গ্রাহক না আনলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় বা পেআউট স্থগিত করা হয়।

সক্রিয় গ্রাহকের কোনো ন্যূনতম কোটা নেই। আপনি বিদ্যমান সক্রিয় গ্রাহকভিত্তি থেকেই আয় করতে পারবেন।

অর্থ উত্তোলনের নির্ধারিত সীমা

নির্দিষ্ট সংখ্যক যোগ্য ট্রেডার বা নির্দিষ্ট ব্যালেন্সে না পৌঁছানো পর্যন্ত পেআউট আটকে থাকে।

কমিশন তাৎক্ষণিকভাবে আপনার পার্টনার অ্যাকাউন্টে জমা করা হয় এবং তা উত্তোলনের ক্ষেত্রে কোনো নির্ধারিত সীমা থাকে না।

গ্রাহক ধরে রাখার সীমা

গ্রাহকের নিবন্ধনের পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে কমিশন দেওয়া বন্ধ হয়ে যায়।

সক্রিয় গ্রাহকদের জন্য আজীবন পেআউট।

টেকসই পার্টনার আয়ের জন্য এই চারটি শর্ত কেন গুরুত্বপূর্ণ 

একটি ভালো পার্টনার প্রোগ্রাম আপনার ব্যবসার বিকাশের জন্য একটি স্থিতিশীল ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে। এই চারটি শর্তের প্রতিটিই কীভাবে আপনার আয়ের সম্ভাবনাকে প্রভাবিত করে এবং Exness পার্টনার কীভাবে পেআউট পরিচালনা করে—তা এখান থেকে জেনে নিন।

স্বল্পমেয়াদি ট্রেডের নীতিমালা

কিছু ব্রোকার স্ক্যাল্পিং বা হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ের ক্ষেত্রে পুরস্কারের পরিমাণ সীমিত করে। আপনার প্রোগ্রাম যদি তিন মিনিটের কম সময়ে বন্ধ হওয়া ট্রেডের ক্ষেত্রে কমিশন বাতিল করে, তাহলে আপনি হয়তো বুঝতে না পেরেই আপনার সম্ভাব্য আয়ের অর্ধেকেরও বেশি হারাচ্ছেন। আমরা সেই বাধা সম্পূর্ণভাবে দূর করেছি। প্রকৃতপক্ষে, Exness-এর পার্টনার পুরস্কারের 56% আসে এমন অর্ডার থেকে, যেগুলো খোলার তিন মিনিটের মধ্যেই বন্ধ করা হয়েছে।1

সক্রিয় গ্রাহক সংগ্রহের কোটা

কোনো ব্রোকার যদি আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক নতুন গ্রাহক আনতে বাধ্য করে, তাহলে আপনাকে ক্রমাগত নতুন গ্রাহক সংগ্রহ করে যেতে হবে—কোটা পূরণ না হলে আপনার কমিশন স্থগিত হয়ে যাবে। আমরা মনে করি, আপনার আগে থেকেই থাকা গ্রাহকদের মাধ্যমেই আপনার ধারাবাহিকভাবে আয় করতে পারা উচিত। বাস্তবে, আমাদের পার্টনার পুরস্কারের 27% এমন পার্টনারদের কাছে যায়, যারা সেই মাসে নতুন করে একজনও প্রথমবারের ট্রেডার রেফার করেননি।2

অর্থ উত্তোলন প্রক্রিয়াকরণের গতি

নগদ অর্থের প্রবাহ কতটা অনুমানযোগ্য, তা শুধু লেনদেনের দ্রুততার উপর নির্ভর করে না—এটি নির্ভর করে একজন পার্টনারের অর্থ পাওয়ার পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না তার উপর। কিছু ব্রোকার ন্যূনতম ব্যালেন্সে পৌঁছানো বা আরও কয়েকটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পেআউট আটকে রাখে। Exness-এ পার্টনাররা যেকোনো সময় দ্রুততার সাথে তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারেন। এ কারণেই পার্টনারদের 99% অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়,3 যার মধ্যম প্রক্রিয়াকরণ সময় 2.2 মিনিট।4

রেফার করা গ্রাহকদের থেকে সীমাহীন আয় করুন

কিছু ব্রোকার কোনো গ্রাহক কয়েক বছর ধরে থাকার পর কমিশন দেওয়া বন্ধ করে দেয়, ফলে দীর্ঘমেয়াদি আয়ের সম্ভাবনা সীমিত হয়ে যায়। এর পরিবর্তে, আমরা আমাদের প্রোগ্রামটি গ্রাহকদের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততাকে কেন্দ্র করেই তৈরি করেছি। আমাদের পার্টনার পুরস্কারের 76%‑এরও বেশি এসেছে সে সকল গ্রাহকের কাছ থেকে, যারা এক বছর বা তার বেশি সময় ধরে আমাদের সঙ্গে ট্রেড করছেন।5 এ ধরনের কৃত্রিম সময়সীমা তুলে দেওয়াই অন্যতম কারণ, যার ফলে আমাদের পার্টনাররা ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় দুই গুণ পর্যন্ত বেশি আয় করেন।6

Exness কীভাবে পার্টনার পেআউট পরিচালনা করে

মেট্রিক

পরিসংখ্যান

স্বল্পমেয়াদি ট্রেডের জন্যও পুরস্কার প্রদান

56%1

উক্ত মাসে নতুন প্রথমবারের ট্রেডার (FTT) না আনলেও পার্টনার পুরস্কার প্রদান

27%2

পার্টনারদের অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয় 

99%3

এক বছর বা তার বেশি সময় ধরে সক্রিয় গ্রাহকদের থেকে আসা পুরস্কার

76%5

[fullWidth]afi-banner-2x-dark.png

অন্যান্য ব্রোকারের তুলনায় 2x বেশি কমিশন আয় করুন7

নিবন্ধন করুন
[fullWidth]afi-banner-2x-dark.png

অন্যান্য ব্রোকারের তুলনায় 2x বেশি কমিশন আয় করুন7

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

পার্টনার প্রোগ্রামগুলোতে সবচেয়ে বেশি দেখা যায় এমন গোপন শর্তগুলো কী কী?

সবচেয়ে বেশি দেখা যায় এমন গোপন শর্তগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম সক্রিয় গ্রাহকের কোটা, স্বল্পমেয়াদি ট্রেডের উপর সীমা এবং লাভযোগ্যতার নির্ধারিত সীমা। কোনো গ্রাহকের ট্রেড তিন মিনিটের কম সময় খোলা থাকলে অথবা আপনি 30 থেকে 90 দিনের মধ্যে নতুন গ্রাহক রেফার করতে না পারলে অনেক ব্রোকার আপনার পেআউট বাতিল করে দিতে পারে।

ন্যূনতম গ্রাহকের শর্ত কীভাবে পেআউটের ধারাবাহিকতাকে প্রভাবিত করে?

যেসব ব্রোকার আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক নতুন রেফার করা গ্রাহক আনতে বাধ্য করে, তারা আপনাকে ক্রমাগত গ্রাহক সংগ্রহের একটি চক্রের দিকে ঠেলে দেয়। আপনি কোটা পূরণ করতে ব্যর্থ হলে, তারা আপনার কমিশন স্থগিত করে দিতে পারে বা আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে। ফলে আয়ের বিষয়ে অনুমান করা অসম্ভব হয়ে পড়ে। নির্ভরযোগ্য প্রোগ্রামগুলো আপনাকে আপনার বিদ্যমান গ্রাহকভিত্তির ট্রেডিং পরিমাণ থেকে ধারাবাহিকভাবে আয় করার সুযোগ প্রদান করে।

কেন কিছু ব্রোকার স্বল্পমেয়াদি ট্রেডের ক্ষেত্রে পেআউট সীমিত করে?

কিছু ব্রোকার স্ক্যাল্পিং বা হাই-ফ্রিকোয়েন্সির ট্রেডের (যেগুলো তিন মিনিটের কম সময় স্থায়ী হয়) ক্ষেত্রে পেআউট সীমিত করে, যাতে মার্কেটের ভোলাটিলিটির বিপরীতে তাদের নিজস্ব মার্জিন সুরক্ষিত থাকে। তবে, উন্নত মূল্য নির্ধারণ অবকাঠামো থাকা একটি নির্ভরযোগ্য ব্রোকার পার্টনার প্রোগ্রামে আপনার গ্রাহকরা যত দ্রুতই অবস্থান খুলুন ও বন্ধ করুন না কেন, তাদের প্রতিটি বৈধ ট্রেডের জন্য আপনি কমিশন পাবেন।


এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।


  1. 30 জুন 2026 তারিখে সংগৃহীত ডেটার ভিত্তিতে, Exness-এর মোট পার্টনারের পুরস্কারের 56%‑এরও বেশি এসেছে এমন অর্ডার থেকে, যেগুলো খোলার তিন মিনিটের মধ্যে বন্ধ করা হয়েছিল
  2. 30 জুন 2026 তারিখে সংগৃহীত ডেটার ভিত্তিতে। এটি কোনো নির্দিষ্ট মাসে Exness এর যে সকল পার্টনার নতুন করে একজনও প্রথমবারের ট্রেডার আনতে পারেননি, তাদেরকে প্রদানকৃত মোট কমিশনের অংশ নির্দেশ করে। পরিসংখ্যান মাসে মাসে পরিবর্তিত হতে পারে এবং ভবিষ্যৎ ফলাফলের নির্দেশক নয়।
  3. তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন দাবি বলতে পার্টনারদের বাহ্যিক অর্থ উত্তোলনের সেই অংশকে বোঝায়, যা বিগত 12 মাসে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়েছে। 30 মার্চ 2026 তারিখে ডেটা সংগ্রহ করা হয়েছে।
  4. 2.2 মিনিট বলতে বিগত 12 মাসে অনুরোধ করার মুহূর্ত থেকে মধ্যক প্রক্রিয়াকরণ সময়কে (মিনিটে) বোঝানো হয়েছে। 
  5. 30 জুন 2026 তারিখে সংগ্রহ করা ডেটার ভিত্তিতে। এটি Exness-এর পার্টনার পুরস্কারের সেই অংশকে নির্দেশ করে, যা এক বছর বা তার বেশি সময় ধরে অ্যাকাউন্ট ব্যবহার করছেন এমন গ্রাহকদের থেকে তৈরি হয়েছে। পরিসংখ্যান সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে এবং ভবিষ্যৎ ফলাফলের ইঙ্গিত দেয় না।
  6. পার্টনারদের 2x বেশি আয় বলতে Q4 2025-এর একটি বিশ্লেষণকে বোঝানো হয়েছে, যেখানে Exness এবং অন্যান্য 3টি ব্রোকারের IB পুরস্কারের যোগ্যতার শর্তাবলী তুলনা করা হয়েছিল। ট্রেডের যোগ্যতা নির্ধারণকারী নিয়মের ভিন্নতার কারণে যোগ্য ট্রেডিং পরিমাণ প্রভাবিত হতে পারে। আয় ভিন্ন হতে পারে।
  7. নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য। exnessaffiliates.com

সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান