পার্টনাররা কীভাবে Exness টার্মিনালের প্রচার চালিয়ে প্রবৃদ্ধি অর্জন করতে পারেন
Exness টার্মিনাল হলো আমাদের নিজস্ব ওয়েব-ভিত্তিক ট্রেডিং প্ল্যাটফর্ম, যা ট্রেডারদের ঝুঁকি সংক্রান্ত পূর্ণাঙ্গ দৃশ্যমানতা, নির্বিঘ্ন মার্কেটের কার্যকরীকরণ এবং উন্নত ট্রেডিংয়ের শর্তাবলী প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। পার্টনাররা তাদের রেফারেলদের কাছে এই প্ল্যাটফর্মটি পরিচয় করিয়ে দিলে গ্রাহকদের সম্পৃক্ততা আরও বাড়ে, ধারাবাহিক ট্রেডিং পরিমাণ বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে পার্টনার কমিশনের প্রবৃদ্ধি সরাসরি বাড়ে।
Exness টার্মিনাল কী?
Exness টার্মিনাল হলো ট্রেডিং, তহবিল পরিচালনা এবং ওয়েব ও মোবাইল ডিভাইসজুড়ে মার্কেট বিশ্লেষণের জন্য একটি অল-ইন-ওয়ান ওয়ার্কস্পেস। এটি বিল্ট-ইন রিস্ক টুল, নির্বিঘ্ন মাল্টি-চার্টিং এবং কোনো ইনস্টলেশন ছাড়াই দ্রুততর সময়ে অর্ডার কার্যকরীকরণের উপর গুরুত্ব দেয়। গবেষণা, কার্যকরীকরণ এবং অ্যাকাউন্ট ব্যবস্থাপনাকে একটি সহজবোধ্য ইন্টারফেসে একত্রিত করার মাধ্যমে টার্মিনালটি নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের ট্রেডারের জন্য ট্রেডিংকে আরও সহজ করতে সাহায্য করে।
রেফার করা গ্রাহকদের কেন Exness টার্মিনাল বেছে নেওয়া উচিত?
অল-ইন-ওয়ান সমাধান হিসেবে ডিজাইন করা Exness টার্মিনাল কোনো ডেস্কটপ ইনস্টলেশন ছাড়াই আরও স্পষ্ট ঝুঁকি নিয়ন্ত্রণ, সহজতর কর্মপদ্ধতি এবং উন্নত ট্রেডিংয়ের শর্তাবলী প্রদান করে।
আপনি Exness টার্মিনালের যে ফিচারগুলো প্রচার করতে পারেন
নির্বিঘ্ন ট্রেডিং
গ্রাহকরা একটি মাত্র অ্যাকশনের মাধ্যমে অর্ডার খুলতে, বন্ধ করতে, আংশিকভাবে বন্ধ করতে বা পরিবর্তন করতে পারেন, ওয়ান-ক্লিক ট্রেডিং সক্রিয় করতে পারেন এবং সহজেই মূল্য বিষয়ক অ্যালার্ট সেট করতে পারেন।
প্রো চার্টিং
ট্রেডাররা এক ওয়ার্কস্পেসের মধ্যেই একসাথে আটটি পর্যন্ত চার্ট বিশ্লেষণ করতে পারেন। এই মাল্টি-চার্ট ভিউ গ্রাহকদেরকে পাশাপাশি একাধিক ইন্স্ট্রুমেন্ট পর্যবেক্ষণ করার সুযোগ প্রদান করে, যা স্ক্যাল্পার, কোরিলেশন ট্রেডিং এবং নিউজ সেটআপের জন্য আদর্শ। তৃতীয়-পক্ষের সফটওয়্যার ছাড়াই নিজেদের কৌশল আরও নিখুঁত করতে ব্যবহারকারীরা 100টির বেশি নির্দেশক এবং 50টি ড্রয়িং টুল ব্যবহার করতে পারেন।
উন্নত ঝুঁকি পরিচালনা
গ্রাহকরা অর্থ, মূল্য, পিপ বা ইকুইটির শতাংশ অনুযায়ী টেক প্রফিট ও স্টপ লস অর্ডার সেট করতে পারেন এবং সেগুলো সরাসরি তাদের চার্টে দেখতে ও পরিবর্তন করতে পারেন। এছাড়াও, Exness 0% স্টপ আউট লেভেল প্রদান করে, অর্থাৎ আমাদের ট্রেডাররা ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় তিন গুণ কম স্টপ আউটের সম্মুখীন হন।¹ গ্রাহকরা যেন কখনই তাদের ব্যালেন্সের বেশি অর্থ না হারান নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা সেটিও নিশ্চিত করে।
তহবিল পরিচালনা
ট্রেডাররা তাদের পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে অর্থ জমা ও উত্তোলন করতে পারেন। Exness-এ, 98%-এরও বেশি অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়, যার ফলে ট্রেডাররা 24/7 দ্রুত তাদের তহবিলে অ্যাক্সেস পান।²
উন্নত ট্রেডিংয়ের শর্তাবলী
ট্রেডাররা দ্রুত ও নির্ভুল কার্যকরীকরণ³ এবং কম ও স্থিতিশীল স্প্রেড থেকে উপকৃত হন, এমনকি মার্কেটে সংবাদ প্রকাশের কারণে সৃষ্ট ভোলাটিলিটির সময়েও।⁴
Exness টার্মিনাল প্রচার করার সুবিধাগুলো কী কী?
Exness টার্মিনাল প্রচার করলে রেফার করা ট্রেডাররা Exness-এর সাথে ট্রেড করার আরেকটি শক্তিশালী মাধ্যম পান। যত বেশি ট্রেডার সক্রিয় থাকবেন, ট্রেডিংয়ের সুযোগও তত বাড়বে—যা পার্টনারদের তাদের কমিশনের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে।
পার্টনাররা কীভাবে কার্যকরভাবে Exness টার্মিনাল প্রচার করতে পারেন?
একজন নির্ভরযোগ্য পার্টনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ও আয় বাড়াতে, ব্যক্তিগত কমিউনিটি ও শিক্ষামূলক কনটেন্ট তৈরির উপর গুরুত্ব দিন।।
- প্রাইভেট চ্যানেল: Telegram, WhatsApp, Discord, প্রাইভেট সোশ্যাল পেজ এবং ব্যক্তিগত ব্লগের মতো অনুমতি-ভিত্তিক চ্যানেল ব্যবহার করুন।
- অডিয়েন্সকে শেখান: Exness-এর ট্রেডিং প্ল্যাটফর্মের মূল ফিচারগুলো তুলে ধরে নির্দেশিকা তৈরি করুন এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা আপনার রেফার করা গ্রাহকদের দেখান।
- অফিশিয়াল অ্যাসেটগুলো কাজে লাগান: আপনার পার্সোনাল এরিয়ার প্রোমো উপকরণ বিভাগে আপনি ব্যানার, ল্যান্ডিং পেজ এবং ক্যাম্পেইন বিষয়ক বিভিন্ন অ্যাসেট খুঁজে পাবেন। সব প্রোমো উপকরণ দেখুন।
Exness আর কোন কোন ট্রেডিং প্ল্যাটফর্ম অফার করে?
Exness একাধিক ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা ট্রেডিং প্ল্যাটফর্মের একটি পূর্ণাঙ্গ সুবিধা প্রদান করে, যা আপনার কমিউনিটির সদস্যরা মোবাইল অ্যাপের মাধ্যমে বা সরাসরি ওয়েব ব্রাউজার থেকে ব্যবহার করতে পারেন।
- মোবাইলে: Google Play Store, Apple App Store-এ Exness Trade অ্যাপটি উপলভ্য অথবা সরাসরি APK ফাইল হিসেবেও ডাউনলোড করা যায়।
- ব্রাউজারে: Exness টার্মিনাল, MetaTrader WebTerminal।

Exness পার্টনারশিপ প্রোগ্রামে যোগ দিন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি
Exness টার্মিনাল এবং Exness Trade অ্যাপের মধ্যে পার্থক্য কী?
Exness টার্মিনাল হলো ডেস্কটপ ব্রাউজারের জন্য অপ্টিমাইজ করা একটি পূর্ণাঙ্গ ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে আট-স্ক্রিনের মাল্টি-চার্ট ভিউ এবং বিস্তৃত ড্রয়িং টুলের মতো বিভিন্ন উন্নত ফিচার রয়েছে। Exness Trade অ্যাপটি হলো আমাদের নিবেদিত মোবাইল অ্যাপ্লিকেশন, যা চলার পথে ট্রেড করার জন্য তৈরি করা হয়েছে। দুইটি প্ল্যাটফর্মই নির্বিঘ্নে সিঙ্ক্রোনাইজ হয়, অর্থাৎ ডেস্কটপ টার্মিনালে খোলা কোনো ট্রেড মোবাইল অ্যাপ দিয়ে পর্যবেক্ষণ করা এবং বন্ধ করা যায়।
ট্রেডাররা কীভাবে MetaTrader থেকে Exness টার্মিনালে স্যুইচ করতে পারেন?
Exness টার্মিনালে স্যুইচ করা খুবই সহজ, কারণ এতে কোনো কিছু ডাউনলোড বা ইনস্টলেশনের দরকার হয় না। বিদ্যমান গ্রাহকরা ওয়েব ব্রাউজার দিয়ে তাদের পার্সোনাল এরিয়ায় লগ ইন করে সরাসরি টার্মিনাল চালু করতে পারেন। প্ল্যাটফর্মটি সব ধরনের Exness MetaTrader 5 অ্যাকাউন্টের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, ফলে ট্রেডাররা তাদের বিদ্যমান ক্রেডেনশিয়াল ব্যবহার করে আরও উন্নত চার্ট এবং বিল্ট-ইন ঝুঁকি ব্যবস্থাপনা টুলে অ্যাক্সেস করতে পারেন।
এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।
- গড়ে, Exness-এর স্টপ আউট প্রতিযোগীদের তুলনায় 3 গুণ কম। এই বিশ্লেষণে এপ্রিল 2025-এর অর্ডারগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে Exness-এর 0% স্টপ আউট লেভেলকে তিনটি প্রতিযোগীর লেভেলের (15%, 20%, 50%) সঙ্গে তুলনা করা হয়েছে। চরম অনুপাতগুলির মান স্বাভাবিক করতে স্টপ আউটের ফলাফলগুলির উপর স্কোয়ার-রুট ট্রান্সফরমেশন প্রয়োগ করা হয়েছে এবং মানগুলি নিকটবর্তী পূর্ণ সংখ্যা হিসেবে নেয়া হয়েছে; তবে স্টপ আউটকে পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে এমন শর্তাবলীকে এতে বিবেচনায় নেওয়া হয়নি।
- Exness-এ, 98%-এরও বেশি অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়। নির্বাচিত পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
- নির্ভুল কার্যকরীকরণ বলতে XAUUSD, USOIL এবং BTC সিএফডি-এর গড় স্লিপেজকে বোঝায়, যা অন্য চারটি ব্রোকারের সাথে তুলনা করে নির্ধারণ করা হয়েছে (সেপ্টেম্বর 2024–জুলাই 2025)। স্লিপেজ ঘটতে পারে।
- USOIL-এ সবচেয়ে টাইট এবং সবচেয়ে স্থিতিশীল স্প্রেডের দাবিটি 22.02.26 থেকে 28.02.26 তারিখ পর্যন্ত সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে অন্যান্য ব্রোকারের কমিশন-মুক্ত অ্যাকাউন্টগুলির সাথে তুলনা করে করা হয়েছে।