Exness ইন্ট্রোডিউসিং ব্রোকার (IB) প্রোগ্রাম: 2026 সালের নির্দেশিকা
আপনি ট্রেডিংয়ের জগতে নতুন হোন বা কয়েক বছর ধরে ট্রেডিং মেন্টর হিসেবে কাজ করুন না কেন, Exness ইন্ট্রোডিউসিং ব্রোকার (IB) প্রোগ্রাম চার্টের বাইরেও একটি টেকসই আয়ের উৎস তৈরি করার উপায় অফার করে। এই প্রোগ্রামটি তাদের জন্য, যারা তাদের নেটওয়ার্ককে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করতে চান — শিক্ষা, নির্দেশনা এবং কমিউনিটির মাধ্যমে — এবং সেই সাথে অর্জিত রেভিনিউ থেকে চলমানভাবে একটি অংশও আয় করতে চান।
কিন্তু এটি কীভাবে কাজ করে এবং আপনি কি পরিমাণ আয় করতে পারবেন? চলুন, সহজ করে দেখি।
Exness ইন্ট্রোডিউসিং ব্রোকার (IB) প্রোগ্রাম কী?
একটি ইন্ট্রোডিউসিং ব্রোকার (IB) প্রোগ্রাম পার্টনারদের তাদের পার্টনার লিংক বা পার্টনার কোডের মাধ্যমে Exness-এ ট্রেডারদের রেফার করার সুযোগ দেয় এবং প্ল্যাটফর্মে যুক্ত করা ট্রেডারদের ট্রেডিংয়ের কার্যকলাপের উপর ভিত্তি করে চলমানভাবে একটি কমিশন আয় করার সুবিধা প্রদান করে।
রেভিনিউ শেয়ার মডেল কী?
Exness-এর IB প্রোগ্রামটি একটি রেভিনিউ শেয়ার (Revshare) মডেলে পরিচালিত হয়। ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি উপার্জনের ক্ষেত্রে এটিই ‘গোল্ড স্ট্যান্ডার্ড’।
- চলমান আয়: আপনার রেফার করা গ্রাহকের সম্পন্ন করা প্রতিটি ট্রেডের জন্য আপনি ব্রোকারের আয়ের (স্প্রেড) একটি নির্দিষ্ট শতাংশ পাবেন।
- দীর্ঘমেয়াদী আয়: আপনার রেফার করা গ্রাহকরা যতদিন ট্রেড করবেন, ততদিন আপনি আয় করতে থাকবেন। আপনার কমিশনের কোনো "মেয়াদোত্তীর্ণের তারিখ" নেই।
- পরিমাণ-ভিত্তিক: আপনার আয় ট্রেডিং পরিমাণের সাথে যুক্ত, ট্রেডারের লাভ বা ক্ষতির সাথে নয়। মার্কেট স্থির থাকলেও আপনি আয় করতে পারবেন।
শীর্ষ পার্টনাররা কেন Exness IB প্রোগ্রাম বেছে নেন?
- উচ্চ রেভিনিউ শেয়ার: আপনার রেফার করা গ্রাহকদের থেকে ব্রোকারের আয়ের 40% পর্যন্ত উপার্জন করুন।
- লাইফটাইম কমিশন: আপনার রেফার করা ব্যক্তিদের খোলা প্রতিটি ট্রেডের স্প্রেডের একটি শতাংশ আয় করুন, আজীবন।
- কয়েক মিনিটের মধ্যে পেমেন্ট পান: দৈনিক বা তাৎক্ষণিক পেআউট-এর মধ্যে থেকে একটি বেছে নিন এবং ট্রেড বন্ধ হওয়ার পর কয়েক মিনিটের মধ্যে আপনার কমিশন পেয়ে যান।
- পেআউটে তাৎক্ষণিক অ্যাক্সেস: কোনো ম্যানুয়াল অনুমোদনের বিলম্ব ছাড়াই 24/7 আপনার উপার্জন করা অর্থ উত্তোলন করুন।
- মার্কেটের চেয়ে সেরা শর্তাবলী: Exness-এর মার্কেট-লিডিং স্প্রেড¹ এবং নির্ভুল কার্যকরীকরণের² কারণে আপনার রেফার করা ব্যক্তিরা দীর্ঘ সময়ের জন্য যুক্ত থাকেন, যা আপনার দীর্ঘমেয়াদী আয় সুরক্ষিত করতে সাহায্য করে।
- লয়্যালটি প্রোগ্রাম: পার্টনার লয়্যালটি প্রোগ্রামের বিভিন্ন স্তরে ওঠার সাথে সাথে বিলাসবহুল পুরস্কার জিতে নিন।
Exness IB প্রোগ্রামে আপনি কি পরিমাণ আয় করতে পারবেন?
আপনার কমিশনের শতাংশ নির্ধারণ করা হয় আপনার মোট গড় ট্রেডিং পরিমাণ (TATV) এবং সক্রিয় গ্রাহকের (AC) সংখ্যার উপর ভিত্তি করে।
Exness IB প্রোগ্রামটি প্রবৃদ্ধিকে পুরস্কৃত করার জন্য ডিজাইন করা হয়েছে। আপনার নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ার সাথে সাথে আপনার কমিশনের শতাংশ বাড়তে থাকে:
পার্টনার লেভেল | কমিশন রেট | রেফার করা গ্রাহকদের 3 মাসের ট্রেডিং পরিমাণ (USD) |
কমন | 20% | কোনো শর্ত নেই |
অ্যাডভান্সড | 25% | 15 মিলিয়ন |
ব্রোঞ্জ | 33% | 30 মিলিয়ন |
সিলভার | 35% | 150 মিলিয়ন |
গোল্ড | 37% | 450 মিলিয়ন |
ব্রিলিয়ান্ট | 40% | 900 মিলিয়ন |
গুরুত্বপূর্ণ নোট:প্রো অ্যাকাউন্টে, ট্রেডারদের প্রদান করা টাইট, পেশাদার-মানের স্প্রেডের কারণে পুরস্কারের পরিসর 17% থেকে 25%-এর মধ্যে থাকে।
কমিশন কীভাবে হিসাব করা হয়?
IB প্রোগ্রামের জন্য, আপনার উপার্জনের পরিমাণ আপনার রেফার করা গ্রাহকদের অর্ডারের গড় খোলার এবং বন্ধ করার স্প্রেডের উপর ভিত্তি করা হিসাব করা হয়, যা ট্রেডিং অ্যাকাউন্টের ধরন এবং ট্রেড করা ইন্সট্রুমেন্টের উপর নির্ভর করে।
- স্ট্যান্ডার্ড/স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট: আপনি গড় স্প্রেডের একটি শতাংশ এবং আপনার পার্টনার লেভেলের উপর ভিত্তি করে আয় করবেন। আপনি যখন "কমন পার্টনার" থেকে "ব্রিলিয়ান্ট পার্টনার,"-এ উন্নীত হবেন, তখন আপনার শতাংশ 20% থেকে বৃদ্ধি পেয়ে 40% হবে।
- প্রো অ্যাকাউন্ট: ট্রেড করা ইন্সট্রুমেন্টের গড় স্প্রেড এবং আপনার পার্টনার লেভেলের উপর ভিত্তি করে করা কমিশন হিসাব করা হবে।
- র স্প্রেড/জিরো অ্যাকাউন্ট: আপনি ট্রেড করা প্রতি লটের জন্য একটি নির্দিষ্ট কমিশন আয় করবেন এবং এটি ট্রেডিং ইন্সট্রুমেন্টের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।
পুরস্কার সম্পর্কে আরও জানুন।
কারা যোগ দিতে পারবেন?
IB মডেলটি তাদের জন্য তৈরি, যারা ট্রেডারদের সহায়তা ও গাইড করতে পারেন:
- সিগন্যাল এবং বট সরবরাহকারী: Telegram/Discord গ্রুপ বা এক্সপার্ট অ্যাডভাইজর (EA) বট ব্যবহারকারীদের থেকে আয় করুন।
- ট্রেডিং মেন্টর: শিক্ষার মাধ্যমে ভ্যালু প্রদান করুন এবং আপনার শিক্ষার্থীরা আপনার কৌশলগুলি প্রয়োগ করলে আয় করুন।
- অনলাইন কনটেন্ট পাবলিশার: ইনফ্লুয়েন্সার এবং ওয়েবসাইটের মালিকরা যারা মার্কেটের রিভিউ এবং সংবাদ প্রদান করে থাকেন।
কীভাবে শুরু করবেন
1. নিবন্ধন করুন: Exness পার্টনার পোর্টালের মাধ্যমে সাইন আপ করুন এবং আপনার প্রোফাইল যাচাই করুন।
2. শেয়ার করুন: আপনার সিগন্যাল, বায়ো বা ব্লগ পোস্টে আপনার অনন্য পার্টনার লিংকটি ব্যবহার করুন।
3. আয় করুন: আপনার ট্রেডারদের প্ল্যাটফর্মটি ব্যবহার করতে এবং ট্রেডিং শুরু করতে সাহায্য করুন। তারা যত বেশি সময় থাকবেন এবং ট্রেড করবেন, আপনি তত বেশি আয় করতে পারবেন।
আপনি নিবন্ধনের প্রক্রিয়ার ধাপে-ধাপে নির্দেশনা এখানে পাবেন।
চূড়ান্ত সিদ্ধান্ত: এটি কি আপনার জন্য?
আপনার যদি এমন ফলোয়ার থাকে যারা আপনার মার্কেট ইনসাইটের উপর আস্থা রাখে, তাহলে ট্রেডিংয়ের শর্তাবলীতে আপস না করেই সেই আস্থা থেকে আয় করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো Exness IB প্রোগ্রাম।
Exness IB হতে প্রস্তুত? এখানে নিবন্ধন করুন।
Exness IB প্রোগ্রামে যোগ দিন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
আমার কি IB নাকি CPA বেছে নেওয়া উচিত?
- IB বেছে নিন, যদি আপনি ট্রেডিংয়ে সহায়তা এবং নির্দেশিকা প্রদানের জন্য আপনার ট্রেডারদের সাথে যোগাযোগ বজায় রাখেন। আপনি সেই গ্রাহকের লাইফটাইম জুড়ে স্প্রেডের একটি শতাংশ (40% পর্যন্ত) উপার্জন করবেন, অর্থাৎ আপনি একটি দীর্ঘমেয়াদী আয়ের উৎস তৈরি করতে পারবেন।
- CPA বেছে নিন (ডিজিটাল অ্যাফিলিয়েট), যদি আপনি বিজ্ঞাপন ক্যাম্পেইন চালান এমন একজন ডিজিটাল মার্কেটার হন। তারা যোগ্যতার মানদণ্ড পূরণ করে এমন একটি অর্থ জমা করলে এবং সক্রিয়ভাবে ট্রেড করলে আপনি এককালীন সর্বোচ্চ 1,850 USD পেআউট পাবেন।
অর্থ উত্তোলন কি সত্যিই "তাৎক্ষণিক"?
Exness-এ, "তাৎক্ষণিক" মানে ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয় সিস্টেম দ্বারা লেনদেন প্রক্রিয়া করা হয়।
দ্রষ্টব্য: Exness তাৎক্ষণিকভাবে পেমেন্ট প্রক্রিয়া করলেও, আপনার পেমেন্ট প্রদানকারীর (যেমন স্থানীয় ব্যাংক বা ই-ওয়ালেট) নিজস্ব প্রক্রিয়াকরণের সময় থাকতে পারে। নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য।
আপনারা কি রিবেট (ক্যাশব্যাক) অনুমোদন করেন?
হ্যাঁ। শীর্ষ-স্তরের IB-রা স্বয়ংক্রিয় রিবেট ব্যবহার করেন। আপনি আপনার কমিশনের একটি নির্দিষ্ট শতাংশ আপনার গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়ার জন্য নির্ধারণ করতে পারেন। এই "ক্যাশব্যাক" প্রণোদনা ট্রেডারদের আনুগত্য এবং পরিমাণ বৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার।
আমি আমার কমিশন কোথায় দেখতে পারব?
আপনি আপনার পার্টনার পার্সোনাল এরিয়া (PPA) ড্যাশবোর্ডে ব্যালেন্স-এর অধীনে আপনার কমিশন ব্যালেন্স দেখতে পারবেন।
র স্প্রেড/জিরো অ্যাকাউন্টে কমিশন কীভাবে কাজ করে?
এটি শুধু একটি নির্দিষ্ট শতাংশ নয়; এই অ্যাকাউন্টগুলিতে আপনি ট্রেড করা প্রতি লটের জন্য একটি নির্দিষ্ট কমিশন আয় করেন। আপনি "কমন" থেকে "ব্রিলিয়ান্ট" স্ট্যাটাসে উন্নীত হওয়ার সাথে সাথে এই নির্দিষ্ট পরিমাণটি বৃদ্ধি পায় (যেমন, বেস যদি $3.50 হয়, আপনার লেভেল বাড়ার সাথে সাথে আপনি আরও বড় অংশ পাবেন)।
IB পার্টনারদের জন্য কি কোনো সহায়তা রয়েছে?
হ্যাঁ। Exness বিস্তৃত মার্কেটিং উপকরণ, ব্যানার এবং শিক্ষামূলক কোর্স সরবরাহ করে। আপনি একটি নির্দিষ্ট পারফরম্যান্স লেভেলে পৌঁছালে, 1-অন-1 সহায়তা এবং কাস্টম ব্যবসায়িক পরামর্শের জন্য আপনার জন্য একজন ডেডিকেটেড কী অ্যাকাউন্ট ম্যানেজার (KAM) নিযুক্ত করা হয়।
পার্টনার লয়্যালটি প্রোগ্রাম (PLP) কীভাবে কাজ করে?
আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যান। আপনার রেফার করা নেটওয়ার্কের পরিমাণ জমা হওয়ার সাথে সাথে, আপনি বিলাসবহুল ঘড়ি, বিদেশে ছুটি কাটানো, এমনকি সুপারকারের মতো পুরস্কারের জন্য পয়েন্ট অর্জন করেন। আপনি আপনার পার্টনার পার্সোনাল এরিয়ায় এই "অসাধারণ চমকপ্রদ পুরষ্কার"-এর দিকে আপনার অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।
এটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ নয়। অতীতের পারফরম্যান্স ভবিষ্যত ফলাফলের নির্দেশক নয়। আপনার মূলধন ঝুঁকিতে আছে, অনুগ্রহ করে দায়িত্বের সাথে ট্রেড করুন।.
- মার্কেটের ভোলাটিলিটি ও লিকুইডিটি, সংবাদ প্রকাশ, অর্থনৈতিক ঘটনা, মার্কেট খোলা বা বন্ধ হওয়ার সময়ের মত বিষয়গুলির কারণে এবং ট্রেড করা ইন্সট্রুমেন্টের ধরনের কারণে স্প্রেড ওঠানামা করতে এবং বৃদ্ধি পেতে পারে।
- নির্ভুল কার্যকরীকরণ বলতে সেপ্টেম্বর 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে XAUUSD, USOIL এবং BTC সিএফডি-এর জন্য Exness স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বনাম অন্যান্য চারটি ব্রোকারের অফার করা অনুরূপ অ্যাকাউন্টগুলিতে পেন্ডিং অর্ডারের গড় স্লিপেজ হারকে বোঝায়। বিলম্ব ও স্লিপেজ ঘটতে পারে। কার্যকরীকরণের গতি বা নির্ভুলতার ব্যাপারে কোনো নিশ্চয়তা প্রদান করা হয় না।